খাগড়াছড়ির কামিনী পাড়া শিব মন্দিরের নতুন ভবন উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ মার্চ ২০২০, ০২:০৮ পিএম


খাগড়াছড়ির কামিনী পাড়া শিব মন্দিরের নতুন ভবন উদ্বোধন

ছবি-প্রতিদিনের চিত্র

দশ লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলা সদর দীঘিনালা রোড পাঁচ মাইল কামিনী পাড়া নব-নির্মিত শিব মন্দিরের নতুন ভবন উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং আসনের মাননীয় সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত নিদিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

 

এসময় প্রধান অতিথি, ধর্মীয় পাশাপাশি সু -শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকার মানুষের প্রতি আহবান করেন। সরকারের উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে নেত্রীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। পাশাপাশি সম্মিলিত উদ্যোগে অনগ্রসর এলাকার উন্নয়নে সকলকে এগিয়ে আসার অনুরোধ করে পাড়ার সকল প্রকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (১৩মার্চ ২০২০খ্রি.) সকাল থেকে নব-নির্মিত মন্দির শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ পূজা, ধর্মীয় সঙ্গীত পরিবেশনা মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

স্থানীয় কার্বারী ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব ভূষণ ত্রিপুরা কার্বারী সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাবেক সাংসদ মাচাং যতীন্দ্র লাল ত্রিপুরা, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও গবেষক, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সম্মানিত সভাপতি  প্রভাংশু ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাচাং তপন বিকাশ ত্রিপুরা, স্থানীয় ওয়াড সংরক্ষিত মহিলা মেম্বার গীতা রানী ত্রিপুরা, ৮নং ওয়ার্ড মেম্বার জমেন্দ্র লাল ত্রিপুরা প্রমূখ।

 

 

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা (মন্টু)’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় যুব সংগঠন ‘কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক ও মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা।

এছাড়াও বক্তব্য রাখেন চার মাইল এলাকার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, তৈই-বাকলাই পাড়ার  চারু বিকাশ ত্রিপুরা।

Ads