রামগড় আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড ছয়টি বসতঘর পুড়ে ছাই
১৫ মার্চ ২০২০, ১০:২৪ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
রামগড় আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৫ই মার্চ) রামগড় পৌরসভাধীন রামগড় বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ রামগড় আবাসিক এলাকায় বেলা দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রুহুল আমিন মানিকের চারটি বসতঘর ও ডাঃ বাদল চক্রবর্তীর দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডাক্তার বাদল চক্রবর্তী জানান নিজের হার্টের চিকিৎসার জন্য আজ রামগড় প্রাইম ব্যাংক থেকে তোলা পঁচাশি হাজার টাকা ও ঘরে রক্ষিত স্বর্ণালঙ্কারসহ কিছুই রক্ষা করতে পারেনি।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান- খবর পেয়ে দ্রুত ফায়ার কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি এ প্রতিনিধিকে জানান রান্নার চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম, বদরুদ্দোজা, রামগড় থানার অফিসার ইনচার্জ সামসুজ্জামান, পৌরপ্যানেল মেয়র আহসান উল্ল্যাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে পরিদর্শনকালে উপজেলা প্রশাসন - জনপ্রতিনিধিগণ ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
































