বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঢেউটিন বিতরণ
১৭ মার্চ ২০২০, ০৯:০৪ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ি জেলা প্রশাসন উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢেউটিন বিতরণ করেন প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পৌর টাউনহল চেতনামঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
































