রাঙামাটিতে হাম রোগে ৫ শিশুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ মার্চ ২০২০, ১২:৩৭ পিএম


রাঙামাটিতে হাম রোগে ৫ শিশুর মৃত্যু

ছবি-প্রতিদিনের চিত্র

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদহে গত ১৫ দিনে হাম রোগে ৫ শিশুর মৃত্যুর পর আক্রান্ত হয়েছে আরো অন্তত ১শ ৬৩ জন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা সিভিল সার্জন জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সীমান্তবর্তী অরুনপাড়া, নিউথংপাড়া আর হাইচপাড়ায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে ৫টি শিশু মারা  যায়।

তবে মেডিকেল টিম কাজ শুরুর পর থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি।

Ads