করোনা প্রতিরোধে খাগড়াছড়ি রেড ক্রিসেন্টের লিফলেট ও মাস্ক বিতরণ
২২ মার্চ ২০২০, ০৮:৫০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি রেড ক্রিসেন্টের সহযোগিতায় শাহনাজ সুলতানা ফাউন্ডেশনের সৌজন্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ উপহার ও লিফলেট বিতরণ করা হয়।
রবিবার (২১ মার্চ) খাগড়াছড়ি জেলা সদর শাপলা চত্বর এলাকায় প্রত্যন্ত এলাকা থেকে আসা লোক সমাগমে এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করানো, বিনামূল্যে মাস্ক ও সতর্কতামূলক প্রচার এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি রেডক্রিসেন্টের সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পরিবার-পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য কর্মী শাহনাজ সুলতানা, খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি জেলা ইউনিটের যুব প্রধান হাফসা বেগম, সদস্যবৃন্দ মোঃ ইব্রাহিম খলিল, চনিতা ত্রিপুরা, আহিল রেজা, আল-আমিন, শিমুল, আব্দুলাহ আল-নোমান, ফাতেমা আক্তার প্রমুখ।
































