খাগড়াছড়িতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তরুণদের প্রচেষ্টা
২৫ মার্চ ২০২০, ০৫:০০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
খাগড়াছড়িতে করোনা ভাইরসের সংক্রমণ ঠেকাতে তরুণদের প্রচেষ্টা। জীবাণুনাশক স্প্রে করে ঢুকানো হচ্ছে খাগড়াছড়িতে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে থাকছে সেনাবাহিনীদের কড়া নজরধারি।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব রেড ক্রিসেন্ট’, ‘অরণ্যে তারুণ্য’ এবং ‘বিডি ক্লিন’ একযোগে গণপরিবহনে জীবাণুনাশক ছিটানো, যাত্রী ও জনসাধারণের হাত ধুইয়ে দেয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সকালে কার্যক্রমটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এতে তিনি তরুণদের এমন কার্যক্রম ও উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, সস্কৃতিকর্মী প্রভাত তালুকদার, বৈশাখী টিভি ও বাংলানিউজ প্রতিনিধি অপু দত্ত, দি ডেইলি নিউজ টুডে প্রতিনিধি শংকর চৌধুরী, জয়নিউজবিডি’র প্রতিনিধি জাফর সবুজ এবং বিডি ক্লিন’ জেলা সমন্বয়ক মো: শাহাদাত হোসেন কায়েস সহ স্থানীয় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
































