খাগড়াছড়িতে এলাকাভিত্তিক বাজারে মানছেনা সামাজিক দূরত্ব

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ মার্চ ২০২০, ০৬:৫১ পিএম


খাগড়াছড়িতে এলাকাভিত্তিক বাজারে মানছেনা সামাজিক দূরত্ব

ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র



খাগড়াছড়ি শহরে সামাজিক দুরত্ব অনেকাংশে মেনে চললেও গ্রামের হাট-বাজারগুলোতে হচ্ছে লক ডাউন উপেক্ষা। বিশেষ করে খাগড়াছড়ির মধুপুর, স্বনির্ভর বাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকাল বেলায় হাট-বাজারে চলছে এই চিত্র। সরকারের নির্দেশনা উপেক্ষা করে সেখানে সামাজিক দুরত্ব না মেনে জমায়েত হচ্ছে শত শত ক্রেতা-বিক্রেতা।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশের অভিযানের সময় লোকজন সরে গেলেও পরক্ষনে আবার জড়ো হচ্ছে। খাগড়াছড়ি জেলা শহর ও উপজেলাগুলোতে রাস্তার মোড়ে মোড়ে সেনা ও পুলিশের  টহল চলছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হতে মাইকিং করে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট।

সারাবিশ্বে মহামারি আকার ধারণ করা এই সমস্যা থেকে মুক্তি পেতে খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা সকলকে সামাজিক দুরত্ব মেনে চলার আহ্বান করছেন।

Ads