মাটিরাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ মার্চ ২০২০, ০৩:২১ পিএম


মাটিরাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ছবি- প্রতিদিনের চিত্র

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাজার মনিটরিং করতে প্রত্যেকদিন তৎপরতা চালাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন।

মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র নির্দেশ অনুযায়ী উপজেলা প্রশাসন, মাটিরাঙ্গা এর ব্যবস্থাপনায় পার্বত্য এলাকার দূর্গম প্রান্তিক জনগোষ্ঠী এবং করোনা প্রতিরোধে ঘরবন্দী কর্মহীন মানুষের কাছে শনিবার (২৮মার্চ) বিকালে সাহায্য পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ, প্রান্তিক জনগোষ্ঠীর সকলকে গৃহে অবস্থান ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান এবং তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়ার সরকারি প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ূন মোর্শেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মাটিরাঙ্গা সদর, বেলছড়ি, বড়নাল ও গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

এসময়ে বেলছড়ি, গোমতি ও বড়নাল ইউপিতে করোনা প্রতিরোধে ঘরবন্দী কর্মহীন মানুষের কাছে সাহায্য হিসেবে চাল, ডাল, তৈল, লবন, আলু ও জীবানুনাশক সাবানসহ নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে চলছে নিত্য প্রয়োজনীয় ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম।

Ads