খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার মাতা উমাদিনী আর নেই
২৯ মার্চ ২০২০, ০৭:৪৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও ২৯৮নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার মাতা উমাদিনী ত্রিপুরা পরলোক গমন করেছেন।
রবিবার (২৯মার্চ) সকাল ১০টা ০৫মিনিটে দীঘিনালার জামতলী সুধীর মেম্বার পাড়া উনার কন্যার বাড়ীতে উমাদিনী ত্রিপুরা ৯৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি পারিবারিক সূত্র থেকে প্রতিদিনের চিত্র প্রতিবেদককে নিশ্চিত করেছেন। মৃত্যু সংবাদ শুনে দীঘিনালায় নিজবাসভবনে আত্বীয়-স্বজনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভীড় করেন।
তাঁর মৃত্যুতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশেচিং, রাঙ্গামাটি জেলার সাংসদ দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পরিবার, খাগড়াছড়ি পৌরসভা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পরিবার, খাগড়াছড়ি প্লেস ক্লাব, জাবারাং কল্যাণ সমিতি পরিবার, খাগড়াছড়ি ছাত্রলীগ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ পরিবার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন পরিবার, খাগড়াছড়ি আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে সকলের কাছে প্রয়াত মায়ের জন্য মঙ্গল কামনা করে বিকেল চারটায় পারিবারিক শ্মশানে তাঁর সৎকার ক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে, খাগড়াছড়ি সাংসদ (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি আরও বলেছেন, বর্তমানে দেশে চলমান করোনা দুর্যোগের কারণে গণ উপস্থিতির চেয়ে অন্তরের শুভ কামনাই এই মুর্হুতে জরুরী।
ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্স’র পরলোকগমন কৃত মা শ্রীমতি উমাদিনী ত্রিপুরার পুত্র সন্তান ও কন্যাগণ হলেন:
১. বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সম্মানিত সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা (কৃষ্ণা ফা),
২. ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি (ভাতু ফা)।
৩. রবীন্দ্র লাল ত্রিপুরা (কামনা ফা), কার্বারী, মায়াফা পাড়া, দীঘিনালা
৪. রেনুমালা ত্রিপুরা (নমিতা মা), ধর্মানুরাগী ও সমাজসেবী।
বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করা উমাদিনী মৃত্যুকালে নাতী-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
































