রামগড়ে ভ্রাম্যমান আদালতের আভিযানে ৫ জনকে জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ০৬:০৩ এএম


রামগড়ে ভ্রাম্যমান আদালতের আভিযানে ৫ জনকে জরিমানা

ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র

 

সারাদেশর ন্যায় রামগড়ে  মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করার অপরাধে রামগড় উপজেলা প্রশাসন জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অভিযান পরিচালনা করেছে। এ সময় চার দোকানদার ও এক কাষ্টমারকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কালাডেবা ও মাষ্টারপাড়া (সিনামা হল উচু বাজার) এলাকায় সরকারী নির্দেশনা না মেনে প্রকাশ্য দোকান খোলা রেখে  চা-সহ অন্যান সামগ্রী  বিক্রির  অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪(চার) চা-দোকান ধারকে ২ হাজার ২০০ টাকা  এবং এক কাস্টমার কে ২০০ টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র। অভিযানকালে তিনি বলেন, সরকারী আর্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

এতে সহযোগিতায় ছিলেন, রামগড় থানার এসআই আনোয়ার হোসেনসহ ফোর্স, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী বিপুল কান্তি মজুমদার সহ স্থানীয় সাংবাদিকরা।

 

Ads