ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিচ্ছে শাপলা দেবী ত্রিপুরা
০৫ এপ্রিল ২০২০, ০৭:৪৭ পিএম
ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিচ্ছে শাপলা দেবী ত্রিপুরা। ছবি- প্রতিদিনের চিত্র
খাগড়াছড়িতে করোনার বিশেষ পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে ২০ পরিবার দরিদ্র ও কর্মহীন পরিবারকে নিজস্ব অর্থায়নে খাদ্য ও ভোগ্যপণ্যসহ জরুরি ঔষুধ খরচ বাবদ প্রতি পরিবারকে নগদ ২০০টাকা করে দিয়েছেন নারী নেত্রী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সমাজসেবক শাপলা দেবী ত্রিপুরা ও তার পরিবার। এছাড়াও তিনি মাটিরাঙ্গা উপজেলায় দুর্গম ত্রিপরা পাড়ায় সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানা যায়।
রবিবার (০৫এপ্রিল খ্রি.) দুপুরে খাগড়াছড়ি সদর পেরাছড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড হাদুক পাড়ায় ভূমিহীন ও হতদরিদ্র ২০ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ব্যতিক্রমী এ উদ্যোগে অংশ নেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সদস্য মনো প্রিয়া ত্রিপুরা, তৃপ্তি রানী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উদয় জীবন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা, খাগড়াছড়ি সদর কলেজ শাখার সভাপতি টিটু ত্রিপুরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সমাজসেবক ও নারী নেত্রী শাপলা দেবী ত্রিপুরা জানান, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। কিন্তু করোনায় এ পরিস্থিতি আমি ঘরে বসে থাকব, আর আমার বাড়ির পাশের লোক খেতে পাচ্ছে কিনা। তার জন্য এটি আমার সামাজিক ও নাগরিক দায়বদ্ধতার অবস্থান থেকে নেয়া সীমিত উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে আরো বেশি মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।
































