স্বামী-স্ত্রীর ঝগড়া : মরণের সাধ মিটালেন সাধনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০ পিএম


স্বামী-স্ত্রীর ঝগড়া : মরণের সাধ মিটালেন সাধনা

ছবি- সংগৃহীত।


পারিবারিক বিষয় নিয়ে অসন্তোষ। সিএনজিচালক স্বামীর সাথে হয় স্ত্রীর ঝগড়া। অবশেষে স্বামী আজিজুলের সাথে অভিমান করে মরণের সাধ মিটালেন গৃহবধূ সাধনা বেগম। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা এলাকার।


সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে মাক্কু মিয়ার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাকারী গৃহবধূ সাধনা বেগম (২৫) ওই গ্রামের সিএনজিচালক আজিজুল হকের স্ত্রী।


নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাত বছর আগে তারাউল্লা গ্রামের মক্কু মিয়ার ছেলে আজিজুলের সঙ্গে পার্শ্ববর্তী ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের মকসুদ আলীর মেয়ে সাধনার পারিবারিকভাবে বিয়ে হয়। আজিজুল পেশায় একজন সিএনজিচালক। নানান বিষয় নিয়ে সাধনা-আজিজুলের সংসারে অশান্তি বিরাজমান ছিলো। প্রায়শই স্বামী-স্ত্রীতে হতো ঝগড়া-বিবাদ। এরই এক পর্যায়ে সোমবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রী সাধনার সঙ্গে ঝগড়া হয় স্বামী আজিজুলের। পরে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাধনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূ সাধনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।'

Ads