সাম্প্রতিক সম্প্রতি বজায় রেখে বসবাস করতে হবে- ডিসি অঞ্জনা খান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ অক্টোবর ২০২১, ১২:১৮ পিএম


সাম্প্রতিক সম্প্রতি বজায় রেখে বসবাস করতে হবে- ডিসি অঞ্জনা খান

চাঁদপির জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।ছবি- প্রতিদিনের চিত্র।

 


চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন যানজট নিরসনে  চাঁদপুরে লাইসেন্স বিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। সাম্প্রতিক সময়ে চাঁদপুর জেলায় যানজটের হার বেড়ে গেছে। তাই উপজেলা ভিত্তিক যানজট নির্মূলে সমন্তিত্ব ভাবে কাজ করতে হবে।

 

প্রথমেই চাঁদপুর পৌর সভা ও সদর উপজেলা পরিষদ কতৃপক্ষ যৌথ ভাবে বসে এই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্স বিহীন গাড়ী চিহ্নিত করতে বিশেষ রং করে দিতে হবে। যার মাধ্যমে নাম্বার বিহীন গাড়ী আটক করতে সহজ হবে।

 

তিনি আরোও বলেন পৌরসভা ও সদর উপজেলা পরিষদ  যে কোন সময় যানজট নিরসনে অভিযান পরিচালনা করতে গেলে প্রয়োজন হলে জেলা প্রশাসনের সহযোগীতা নিতে পারবেন। আমাদের একটাই লক্ষ তা হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

 

এছাড়াও তিনি বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে সবাই সাম্প্রতিক সম্প্রতি বজায় রেখে বসবাস করতে হবে। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসাথে বসবাস করার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আপনারা জনপ্রতিনিধিরা সবাই যার যার এলাকায় কাজ করবেন যেন কোন অপশক্তি মাথা চারা দিয়ে উঠতে না পারে। কারোর মধ্যে যাতে কোন ভীতি সৃষ্টি না হয়। এছাড়াও তিনি বলেন চাঁদপুরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং করা হবে।

 

রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেনর  সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,চাঁদপুর সরকারি হাসপাতালের তত্তাবধায় এ.কে এম মাহবুবর রহমান,
স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ,ফরিদগঞ্জ পৌর সভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী।

 

সভায় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহাবুবুল আলম লিপু, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোমেনা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  শিউলী হরি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ, জেলা সমাজ সেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক দিদারুল আলম ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।


ক্যাপশানঃ
 

Ads