চাঁদপুরে নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ নভেম্বর ২০২১, ০৬:০২ পিএম


চাঁদপুরে নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

চাঁদপুরে আশিকাটিতে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার খান হাত উচুয়ে স্বাগত জানান, ছবি- প্রতিদিনের চিত্র।


চাঁদপুরে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী, বুধবার রাত ৮টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে সমর্থন দিয়ে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন খান নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন।

 

১১ নভেম্বর দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্প্রতি সমাবেশ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আশিকাটি ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আশিকাটির উন্নয়নের জন্য নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে সমর্থন দেন তিনি। চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে সম্মান দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান।

 

আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  ডাঃ জে আর ওয়াদুদ টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল,  প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সামাদ টুনু সহ প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, আশিকাটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান, ইসলামি আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান গাজী,জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  সাইদুর রহমান সাজু খান, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল,আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন বাবলু, ইসলামি আন্দোলন বাংলাদেশ কাতার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ

 

 

Ads