নাসিরনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
নাসিরনগর উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক পদে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হলো নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে নুর আলম শেখ (৩৯) ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম পেয়েছে এ,বি,এম ছালেম (৩৮) ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান (১৯)ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম পেয়েছে সৈয়দ মিয়া (১৭) ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হুদা (৪১) ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম পেয়েছে শাহাবুদ্দিন দানা (৩৬) ভোট। অর্থ সম্পাদক পদে বিজয় কুমার সরকার (৩৯) ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম পেয়েছে দিপেশ দাস গুপ্ত (৩৮) ভোট । ১৩ টি ইউনিয়নের মোট ৭৩৩ জন শিক্ষকদের প্রতিনিধি হিসাবে ৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের বৈধতা অর্জনের মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
তাছাড়া ও সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ অর্থ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করা হয়েছে । উল্লেখ্য, ৪ বছর মেয়াদকালের জন্য নির্বাচিত কমিটি ৯০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
































