ইসলামপুরে বিভিন্ন কার্ডধারী সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী
০৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
ছবি- সংগৃহীত।
জামালপুরে ইসলামপুর কুলকান্দি ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহয়তা ভাতা, ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারীদের সাথে একটি মতবিনিময় করেন প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
সোমবার (৬নভেম্বর) সকালে উপজেলা পরিষদ আয়োজনে মাওলানা সিরাজুল ইসলাম ইসলামিক একাডেমি মাঠ প্রাঙ্গনে কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহাজাহান, সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, উপ প্রচার সম্পাদক জিয়াউর হক জুয়েল বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাদ্য নিয়ন্ত্রক মাহাবুবুল আলম তরফদার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সালাহউদ্দিন শাহ প্রমুখ।
























