ইসলামপুরে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ও কর্মী সমাবেশ

মশিউর রহমান টুটুল

৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম


ইসলামপুরে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ও কর্মী সমাবেশ

ছবি- সংগৃহীত।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী (জাপার)প্রেসিডিয়াম সদস্য জামালপুর জেলা সভাপতি জননেতা মোস্তফা আল মাহমুদ মনোনয়নপত্র দাখিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ইসলামপুর  উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার  সিরাজুল  ইসলামের  কাছে মনোনয়নপত্র জমা দেন। কর্মী সমাবেশ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিল্লুর রহমান বিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক,ইসলামপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হারুন অর রশীদ,উপজেলা জাতীয় পার্টির
 

যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ,উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল সরকার,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ ফকির,উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক অব্দুল খালেক আখন্দ,উপজেলা মৎস্য জীবিত পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার,উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি শামসুন্নাহার, ইসলামপুর পৌর জাতীয় পার্টির সভাপতি তারা মিয়া,সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। 
 

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জামালপুর জেলা আহবায়ক জননেতা মোস্তফা আল মাহমুদ বলেন,পশ্চিম এলাকায় ৪টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 
 

বাস্তবায়ন হলে কমপক্ষে দশ হাজার কর্মসংস্থান হবে,৫০ থেকে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে,কর্মসংস্থানের পাশাপাশি সমৃদ্ধি ইসলামপুরবাসী কিছু পাবে,নোয়ারপাড়াতে ৫০০ মেগা ওয়ার্ড বড় বিদ্যুতের প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন,বিশ হাজার একর জমি ইতিমধ্য বিশ্বব্যাংকের অর্থায়নে একটি বড় প্রকল্প রিনিউ থাকার যে হাফ নবায়নযোগ্য জ্বালানি আপ তৈরি করার জন্য বিশ্ব ব্যাংক পাঁচ মিনিট পর্যায়ে চলমান আছে পশ্চিম এলাকার চেহারা পাল্টে যাবে। তিনি আরো বলেন, বিনিয়োগের মাধ্যমে  ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে।দলীয় সিদ্ধান্ত  কেউ আসুক আর না আসুক  ইসলামপুর জাতীয় পার্টির লাঙ্গল থাকবে। জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে লাঙ্গল প্রতীকে কাজ করার আহবান সহ জাতীয় পার্টিকে বিজয়ের মালা পড়াতে হবে।নেতা কর্মীদের মাঝে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে কর্মীসমাবেশ সমাপ্তি ঘটে। 

Ads