ইসলামপুরে যমুনা নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মশিউর রহমান টুটুল

১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পিএম


ইসলামপুরে যমুনা নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 

জামালপুরের ইসলামপুর যমুনা নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে ত্রানের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫অক্টোবর ) দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে কঠমা গ্রামে ২শ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কমিশনার রাজস্ব সাঈদ মোঃ ইব্রাহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমান হাসানসহ অন্যান্যরা। 

 

Ads