এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফব্রেুয়ারি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম


এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফব্রেুয়ারি

ছবি- সংগৃহীত।

 

গামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

 

পরীক্ষার সময়সূচি আজই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 

এর আগে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তা ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত নয়।

 

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার বলেছিলেন, ‘প্রতি বছর প্রশ্নফাঁসসহ এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে একটি চক্র অপতৎপরতা চালিয়ে আসছে। আমরা তাদের বিষয়ে সজাগ রয়েছি। শিক্ষার্থী-অভিভাবকরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করলে আশা করলি বিভ্রান্তি এড়াতে পারবেন।’

 

২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়।

Ads