১৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়
১৯ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম
কলা ভবন, নজরুল বিশ্ববিদ্যালয়
পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ``বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই কদর ও পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্য আগামী ২৩ মার্চ (রবিবার) থেকে শুরু করে ৭ এপ্রিল (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ বন্ধ থাকবে এবং ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অফিসিয়াল সকল কাজ বন্ধ থাকবে। এবং বিশ্ববিদ্যালয় ছুটি থাকা অবস্থায় নিরাপত্তা প্রহরী ও জরুরী সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন"।






























