গবেষণা প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র


গবেষণা প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র

নজরুল বিশ্ববিদ্যালয়

গামী ০৬ মে (মঙ্গলবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে `তৃতীয় গবেষণা মেলা'। এই মেলা উপলক্ষ‍্যে প্রথম বারের মতো Research Competition Idea নামক একটি Event যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি,যেখানে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে বিশ্ববিদ্যালয়ের  অধ‍্যয়নরত শিক্ষার্থীরা।

১৯ মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ‍্যমে এ তথ‍্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, - `বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র কর্তৃক ৩য় গবেষণা মেলা আগামী ০৬ মে ২০২৫ ইং তারিখে দিনব‍্যাপী আয়োজন করা হবে, সেই মেলা উপলক্ষ‍্যে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন‍্য Research Competition Idea নামক একটি ইভেন্ট যুক্ত করা হয়েছে, উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে  আগামী ১৫ এপ্রিল ২০২৫ইং তারিখের মধ‍্যে শর্তানুযায়ী গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে আবেদন পত্র জমা দেওয়ার অনুরোধ করা হল'।

Ads