ঢাকা স্টার্টআপ অ‍্যাক্সিলারেটর প্রোগামে চ‍্যাম্পিয়ন হয়েছে `কোর্সেলো'


ঢাকা স্টার্টআপ অ‍্যাক্সিলারেটর প্রোগামে চ‍্যাম্পিয়ন হয়েছে `কোর্সেলো'

ঢাকা অ‍্যাক্সিলারেটর প্রোগ্রাম এর সংগৃহীত ছবি

 

ম্প্রতি বহুল আলোচিত অনলাইনভিত্তিক ফ্রিল‍্যান্সিং শিক্ষা প্রতিষ্ঠান  `কোর্সেলো'। মোমোডা ফাউন্ডেশনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা দুই বিশ্ববিদ্যালয়—MIT Sloan School of Management এবং University of Florida—এর গবেষণার সহায়তায় আয়োজিত হয় 'ঢাকা স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম'।  এই প্রোগ্রামের অধীনে দুই বছরব্যাপী স্টার্টআপ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে `কোর্সেলো'। 

১১ই এপ্রিল (শুক্রবার) ঢাকার ধানমণ্ডির শপ্তক স্কয়ারে অবস্থিত MOAR-এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ৫০,০০০ টাকার সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  যুক্তরাষ্ট্রের উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিশিষ্ট শিক্ষাবিদগণ। 

`কোর্সেলো' এর প্রধান প্রতিষ্ঠাতা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন এবং সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুনাইদ আলম চয়ন। মো. সিয়াম হোসেন বলেন-  “আমার স্বপ্ন গ্র্যাজুয়েট স্টুডেন্টদের নিয়ে কাজ করা। সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। টিউশনি করে আর্থিক নির্ভরতা তৈরি করার যে পুরনো পথ, তা থেকে সরে আসার সময় এখনই। কোর্সেলো সেই পরিবর্তনের আলোকবর্তিকা হতে চায়।” 

‘কোর্সেলো’র এই অর্জন প্রমাণ করে যে, বাংলাদেশের তরুণদের দক্ষতা ও সঠিক দিকনির্দেশনা থাকলে তারা বিশ্বমঞ্চেও নেতৃত্ব দিতে পারে।

 

Ads