বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন
১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম
দেশ স্বাধীন হওয়ার প্রায় ৮ মাস অতিবাহিত হয়েছে কিন্তু সুষ্ঠু বিচার হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবন্ধকতাকারীদের। দীর্ঘ বিলম্ব হলেও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনা, শিক্ষার্থীদের হত্যা, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা প্রদানে বাধাদান, ধর্ষনের হুমকিদাতা ও উস্কানিদাতাদের বিরুদ্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
১৬ই এপ্রিল(বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। তথ্যসূত্রে জানা যায়, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এছাড়া সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- মো. বাকীবিল্লাহ সহ-অধ্যাপক ফোকলোর বিভাগ, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম সিএসসি বিভাগ,অধ্যাপক ড. মো. নুরুল আমিন পশু প্রজনন ও কৌলবিজ্ঞান বিভাগ বাকৃবি, মো. তানজিল হোসেন সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ, ড. মো. আশরাফুল আলম সহযোগী অধ্যাপক এইচআরএম বিভাগ।
উক্ত কমিটিতে ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিল করার আহ্বান জানান তদন্ত কমিটি প্রশাসন।






























