আ. লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা


আ. লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা

 

ওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন  শিক্ষার্থীরা।

আজ শনিবার (১০মে) বিকাল সাড়ে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিশ্বিবদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার হয়ে প্রশাসন ভবনে এসে সমবেত হন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে অনতিবিলম্বে কেন্দ্রীয় ঘোষিত তিন দফার দাবির বাস্তবায়ন চেয়েছেন শিক্ষার্থীরা।

 "লীগ ধর, জেলে ভর", "বীর শহীদের বাংলায় আওয়ামী লীগের ঠায় নাই",ব্যান ব্যান আওয়ামী লীগ, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।

ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ৮ মাস পরেও আমাদের আরেকটি আন্দোলন করতে হচ্ছে। সেটি আমাদের ধৈর্যের সাথে চালিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবে আমরা এক ছিলাম। কিছু চাওয়া-পাওয়া বা বুঝাপড়ার কারণে আওয়ামী দোসরদের ব্যাপারে যারা নমনীয়তা দেখাচ্ছে। আমরা আশা করি তারা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও এক হবেন।

 তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। দ্রুত আনুষ্ঠানিক নিষিদ্ধের ঘোষণা দিতে ইন্টেরিমকে আহ্বান করছি।’

 

 

Ads