এই গরমে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়
০২ এপ্রিল ২০১৮, ০৩:৪৯ পিএম
গরমের বিভীষিকা যেভাবে বেড়ে চলেছে তাতে হিট স্ট্রোকের আশঙ্কা বাড়ছেই। মূলত গরমের কারণেই এই হিট স্ট্রোক হয়ে থাকে। পর্যাপ্ত পানি না খাওয়া, রোদে বেশিক্ষণ অবস্থান করা আর একটি জায়গায় গরমের মাঝে গুটিশুটি হয়ে বসে থাকলে এই সমস্যা হয়ে থাকে। তবে এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার কোন বয়সসীমা নেই। কোথায় কখন কিভাবে হিট স্ট্রোক হতে পারে তা আপনিও নিজে জানেন না। শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে মূলত এই সমস্যাটি হয়।
আমাদের আজকের এই প্রতিবেদনে প্রতিদিনের চিত্র পাঠকদের জন্য রইলো কীভাব প্রতিরোধ করবেন হিট স্ট্রোক-
১।। তীব্র রোদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বাইরে বেরনোর সময় টুপি,ছাতা, স্টোল সঙ্গে নিতে ভুলবেন না। অর্থাৎ যা আপনার শরীরের বেশিরভাগটাই ঢেকে রাখবে, তেমন জিনিস অবশ্যই সঙ্গে রাখুন।
২।। কাজের ফাঁকে ফাঁকে প্রচুর পানি পান করতে হবে। বেশি ঘেমে গেলে স্যালাইন, শরবত, জুস ইত্যাদি খাওয়া যেতে পারে। বাইরে বের হলে সবসময় পানির বোতল সঙ্গে রাখুন।
৩।। গরমকালে ঢিলে-ঢালা হালকা সুতির কাপড় পরিধান করাই নিরাপদ।
৪।। স্বাস্থ্যকর খাবার খান। তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।
৫।। গরমের সময় এলকোহল কিংবা উচ্চ মাত্রার ক্যাফেইন জাতীয় তরল গ্রহণ থেকে বিরত থাকা জরুরি।































