মেয়েদের ওয়েস্টার্ন পোশাক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ অক্টোবর ২০১৯, ০১:২১ পিএম


মেয়েদের ওয়েস্টার্ন পোশাক

মেয়েদের শাড়ী থেকে শুরু করে হালের ওয়েস্টার্ন পোশাক পর্যন্ত বিবর্তনের ধারা চলমান।পার্টি, জমকালো কোন অনুষ্ঠান কিংবা নিজ বাড়িতেও এ বিবর্তন লক্ষ্যনীয়।ফ্যাশন নিয়ত পরিবর্তনশীল। নিত্যনতুন ফ্যাশন যেমন আসে তেমনি পুরনো ফ্যাশনগুলোও আসে ঘুরেফিরে।আমাদের দেশে ওয়েস্টার্ন পোশাকের ফ্যাশন শুরু হয়েছে অনেক দিন আগেই। কিন্তু এখনও এর জনপ্রিয়তার অন্যতম কারণ এর বৈচিত্র্য। একই পোশাকে নতুন নতুন ডিজাইন ও কাটিং থাকছে।ফ্যাশন হাউসগুলো পশ্চিমা এসব পোশাকে করছেন নানা ধরনের নিরীক্ষা। প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে তৈরি হচ্ছে ফিউশনধর্মী পোশাক।অনেক পোশাকে থাকছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ।বর্তমানে এসব ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে টি-শার্ট, নানা ডিজাইনের টপস, স্কার্ট, ফ্যাশনেবল জিন্স ও লংকোর্তা।মেয়েদের আধুনিক পোশাক তৈরিতে পাশ্চাত্য ফ্যাশনের চল শুরু হয়েছে অনেক আগে থেকেই।

 


মডেল : জুই জান্নাত

টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে।দেশীয় উপাদানের সঙ্গে ওয়েস্টার্ন কাট যুক্ত হয়েছে।আগে শর্ট টপসের প্রচলন বেশি থাকলেও এখন হাঁটু সমান বা তার থেকে লম্বা টপসের প্রচলন বেশি দেখা যায়।ওয়েস্টার্ন ড্রেস দুই ধরনের হয়। ক্যাজুয়াল ও ফর্মাল।ক্যাজুয়াল ড্রেস আর ফর্মাল ড্রেসের সাজ অবশ্যই ভিন্ন ধরনের হবে। ফর্মাল প্যান্ট-শার্ট পরলে সাজগোজ হবে একদমই সীমিত।হালকা মেকআপের সঙ্গে হালকা অর্নামেন্টস। ক্যাজুয়াল প্যান্টের সঙ্গে ফতুয়া বা টপস পরলে কানে বড় দুল ও হাতে মোটা চুড়ি পরতে পারেন।ক্যাজুয়াল শার্টের সঙ্গে বড় মালা ভালো লাগবে।এ ধরনের ড্রেসে ছোট গয়না ভালো লাগবে না।সবচেয়ে মানানসই হলো মাটির গয়না।প্যান্টের সঙ্গে টি-শার্ট পরলে কানে ও গলার গয়নানির্ভর করে টি-শার্টের গলার ধরনের ওপর। হাই নেক টি-শার্টে গলা আড়ালে থাকে বলে গয়না পরা যায় না। লো নেক টি-শার্টে গলায় লকেট পরতে পারেন।কিন্তু টি-শার্টে অনেক কাজ করা থাকলে গলায় কিছু না পরাই ভালো।এর সঙ্গে টিপ পরতে পারেন কালার দিয়ে।তবে ড্রেসের রঙের সঙ্গে মানানসই টিপ পরা উচিত। ফর্মাল ড্রেস রাতে পরলে প্যান্ট-শার্টের ক্ষেত্রে চুল খোলা রাখাটাই বাঞ্ছনীয়।

 

এখন যেহেতু গরম, তাই টি-শার্ট বা টপসের সঙ্গে মানিয়ে পরতে পারেন টাইস বা লেগিন্স।অথবা অন্য ধরনের জিন্স প্যান্টের সঙ্গে মিলিয়ে পরতে পারেন ভিন্ন ডিজাইনের জুতাও।ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ফুল কোনোভাবেই যায় না।ফর্মাল বা ক্যাজুয়াল ড্রেস যাই হোক না কেন, ড্রেসের ধরনের পাশাপাশি মেকআপ হতে হবে দিন-রাতের ওপর নির্ভর করে।স্কার্ট এখন আর পশ্চিমা পোশাকের তালিকায় নেই।দেশীয় কাপড় আর ডিজাইনে ঘরে-বাইরে সব জায়গায় পরার উপযুক্ত করে তৈরি হচ্ছে স্কার্ট।

Ads