শারদোৎসব দশমীর সাজ
০৭ অক্টোবর ২০১৯, ০২:৫৬ পিএম
দশমীর সাজ হবে বেশ জমকালো। এইসময় প্রচুর ঘোরাফেরা, দাওয়াত ইত্যাদি থাকে। তাই মেকআপটা এক্সপেরিমেন্টাল হলে মন্দ হয় না! প্রথমেই ত্বকটাকে মেকআপের জন্য তৈরি করে নিয়ে প্রাইমার লাগিয়ে নেবেন। দূর্গা পূজা বলে কথা! অবশ্যই মেকআপ ফুল কভারেজ হবে। মেকআপটাও ভারী হবে।
সব বয়সী নারীরাই এ রংগুলো বেছে নিতে পারেন এদিনে। অনেকে আবার প্রতিমার মতো করে নিজেকে সাজতে পছন্দ করেন। চোখের নিচে ঘন কাজল আর টানা লাইনার, লাল লিপস্টিক, স্নিগ্ধ মেকআপ আর সিঁদুর। এদিন ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরাও মেতে উঠেন সিঁদুর খেলায়। একান্তই যদি শাড়ি না পরেন তা হলে সাদা আর লালের কম্বিনেশনের কোনো সালোয়ার কামিজও পরা যেতে পারে। সাদা কুর্তির সঙ্গে লাল পায়জামা আর লাল ওড়নাও বেশ ফ্যাশেনেবল লাগবে। সাদা শাড়ির সঙ্গে লাল নেটের ফুল হাতা ব্লাউজ খুব ভালো মানাবে। মাথায় একগুচ্ছ সাদা ফুলের মালা আর কপালে বড় লাল টিপে পরিপূর্ণ আপনার দশমীর সাজ।
মডেল - এঞ্জেলিনা মান্নাত































