এইডস প্রতিরোধের ওষুধ কলা!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ অক্টোবর ২০১৫, ১০:১২ পিএম


এইডস প্রতিরোধের ওষুধ কলা!

স্বাস্থ্য ও সৌন্দর্য্য ডেস্ক :: এইচআইভি ভাইরাস প্রতিরোধে বিজ্ঞানীরা দিন-রাত পরিশ্রম করে যে ওষুধ আবিষ্কার করেছেন তা হলো কলা। এটি আমাদের হাতের কাছের সহজলভ্য একটি ফল। শুধু তাই নয়, হেপাটাইটিস সি, ইনফ্লুয়েঞ্জার ভাইরাসও এটি প্রতিরোধ করতে সক্ষম।

তবে হতাশার কথা হল- এ জন্য নিয়মিত কলা খেলে এ ধরনের কোনো সুফল পাওয়া যাবে না। কারণ ওষুধ তৈরিতে কলা থেকে বিশেষ প্রক্রিয়ায় রাসায়নিক সংগ্রহ করা হয় এবং তা প্রক্রিয়াজাত করা হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক কলা থেকে একটি আশ্চর্য ওষুধ তৈরি করেছেন তারা। যা এসব ভাইরাস প্রতিরোধে কাজ করবে। তারা কলা থেকে বিশেষ প্রোটিনটি আলাদা করেছেন। এর নাম ব্যানলেক। প্রায় পাঁচ বছর আগে এটি এইডসের চিকিৎসায় সম্ভাবনাময় ওষুধ হিসেবে আবিষ্কৃত হয়। তবে এর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তখন ব্যবহার করা সম্ভব হয়নি।

গবেষকরা দাবি করেছেন, তারা বর্তমানে সে সমস্যা দূর করতে সক্ষম হয়েছেন। তারা ব্যানলেক প্রোটিনটির নতুন একটি সংস্করণ তৈরি করেছেন। যা ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হলে তাতে ক্ষতিকর কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডেভিড মার্কোউইজ বলেন, আমরা যা আবিষ্কার করেছি সেটি অসাধারণ। কারণ ব্যানলেক দিয়ে অ্যান্টি-ভাইরাল জাতীয় কিছু তৈরির পথ খুলেছে। এখন পর্যন্ত চিকিৎসক ও রোগীর কাছে এ ধরনের কোনো ওষুধ নেই।

গবেষকরা বলছেন, তাদের তৈরি এ ওষুধ ইবোলার উপরও কাজ করবে। কারণ ভাইরাসের উপরে থাকা চিনির অনুগুলোকে আটকে রাখবে এ উপাদানটি।

Ads