উচ্চ রক্তচাপ কমানোর সহজ উপায়!
০৫ নভেম্বর ২০১৫, ০৩:০৪ পিএম
স্বাস্থ্য ও সৌন্দর্য্য ডেস্ক :: উচ্চ রক্তচাপ ধীরে ধীরে মানুষের স্বাভাবিক ক্ষমতাকে কমিয়ে দেয়। সাধারণত রক্তচাপ বলতে সিস্টেমিক প্রবাহের ধমনিক প্রবাহকে বোঝায়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রক্তচাপ ওঠানামা করে। হৃদপিণ্ডের সিস্টোল ও ডায়াস্টোলের হেরফের স্বাস্থ্যের নানাবিধ সমস্যাকে পরোক্ষে ইন্ধন জোগায়।
অনিয়মিত রক্তচাপের জেরে কী কী সমস্যা হতে পারে জানেন কি? চিকিতসকেরা জানাচ্ছেন, রক্তচাপের সমস্যা একইসঙ্গে তা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনির সমস্যাকে বাড়িয়ে তোলে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তা বোঝার সবচেয়ে সহজ উপায় ফলে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন।
তবে লাইফ স্টাইল পরিবর্তন করেই কিন্তু এটা কমানো সম্ভব। এমন কিছু প্রাকৃতিক উপায় রয়েছে; যা সব রক্তচাপকেই নিয়ন্ত্রণে রাখে। রক্ত চাপ কমানোর জন্য প্রাকৃতিক কিছু উপায় হল:
ব্যায়াম: ব্লাড প্রেসার কমানোর একটি কার্যকারী উপায় হচ্ছে ব্যায়াম। প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়াম করলেই এক সপ্তাহ পর ব্লাড প্রেসার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এজন্য হাঁটা, দৌঁড়ানো, সাঁতার কাটা এবং সাইকেল চালানোর মতো আরও অনেক কাজ করতে পারেন আপনি।
কলা : পটাসিয়ামের প্রধান উৎসই হচ্ছে কলা। তাই রক্তচাপ কমাতে প্রতিদিন কলা খান। এছাড়া অন্যান্য যেসব খাবারে পটাসিয়াম রয়েছে যেমন- আলু, কমলা লেবুর জুস এবং দই ইত্যাদি খাবারও খাওয়ার চেষ্টা করুন।
লবণ: ব্লাড প্রেসার নিয়ন্ত্রণের জন্য লবণ কম খাওয়ার কোনো বিকল্প নেই। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের দিনে ১৫শ মিলিগ্রামেরও কম লবণ খাওয়া উচিত।
ধুমপান: ধুমপায়ীদের সবচেয়ে বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। তাই উচ্চ রক্তচাপ থেকে বাচঁতে চাইলে তা এড়িয়ে চলুন।
ওজন: অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের অন্যতম একটি কারণ। শুধু রক্তচাপ নয়, অতিরিক্ত ওজন হার্টের কার্যক্রমকেও বাধাগ্রস্ত করে। তাই এটি কমিয়ে ফেলাই ভালো।
অ্যালকোহলের: ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনার জন্য অ্যালকোহলের মাত্রা কমিয়ে ফেলুন। গবেষণা দেখা গেছে, দিনে ২ প্যাকের বেশি অ্যালকোহল পান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে।
ধ্যান বা মেডিটেশন: প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে নিয়ম করে প্রার্থনা, ধ্যান বা মেডিটেশন করলে ব্লাড প্রেসার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া নিয়ম করে যোগ ব্যায়াম করলেও ব্লাড প্রেসার কমানো সম্ভব।































