ভারতের দিকে তাক করে রেখেছে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার
২৩ মে ২০১৬, ০৪:৪৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ।। এশিয়ার জন্য আরেকটি আতঙ্কের খবর পাকিস্তান নিজস্ব সংরক্ষণে যতগুলি পরমাণু বোমা রয়েছে তা ভারতের দিকে তাক করে রেখেছে। মার্কিন কংগ্রেসে পেশ করা এক প্রতিবেদনে দাবি, পাকিস্তান বিরোধী সকল সামরিক তৎপরতার থেকে ভারতকে বিরত রাখার জন্য ইসলামাবাদ এ পদক্ষেপ নিয়েছে । প্রতিবেদনে আরো দাবি করছে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডারে ১১০ থেকে ১৩০টি বোমা থাকতে পারে বলে তারা ধারণা করছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরমাণু বোমা বানানোর বাড়তি উপাদান তৈরি করছে পাকিস্তান। এ ছাড়া, পরমাণু বোমাবাহী নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সংস্থাটি পাক পরমাণু বোমার সংখ্যা আরো বেশি হতে পারে বলেও অভিমত প্রকাশ করেন।
২৮ পাতার এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাক অস্ত্র ভাণ্ডারের সব পরমাণু বোমাকে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবেদন পাকিস্তানের এ প্রস্তুতিকে ‘ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মার্কিন কংগ্রেসের স্বতন্ত্র গবেষণা শাখা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস’এ প্রতিবেদন তৈরি করেছে। সিআরএস’এর প্রতিবেদনকে মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রহণ করা হয় না। মার্কিন আইন প্রণেতাদের অনানুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করার জন্য নানা বিষয়ে মাঝে মাঝেই প্রতিবেদন তৈরি করে সিআরএস।

































