ওয়াশিংটন আইএসের পরবর্তী টার্গেট

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০১৫, ০৩:০৬ এএম


ওয়াশিংটন আইএসের পরবর্তী টার্গেট

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে।

আজ সোমবার এক ভিডিওবার্তায় সংগঠনটি এ হুমকি দিয়ে বলেছে যারা সিরিয়ায় বিমান হামলায় অংশগ্রহণ করেছে সে সকল দেশগুলোকে প্যারিসের মত ভাগ্য বরণ করতে হবে।

ভিডিওবার্তায় দেখা যায়, একজন বলছে গত শুক্রবার ফ্রান্সের কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন আইএস এর হাতে একই পরিণাম ভোগ করবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটির নির্ভরযোগ্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানাগেছে।

Ads