সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
২০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম
দেশের বিভিন্ন প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকদের ‘সাংবাদিকতার বেসিক ধারণা’ দিতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’ নামের এই সংগঠন।
গত শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে প্রথম পর্ব শুরু হয়ে দুপুর ১টা পযর্ন্ত এবং দ্বিতীয় পর্ব বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়।
প্রশিক্ষণ শেষে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মেধার ভিত্তিতে সনদ প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন, দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি- খান সেলিম রহমান, দৈনিক একুশের বানী পত্রিকার সম্পাদক- মোঃ আশরাফ সরকার, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি মো: আজিজুল হক পাটোয়ারি, বাংলাদেশ সাংবাদিক লেখক ও প্রকাশক গনমাধ্যম পাঠাগার ফোরাম এর সভাপতি এম এম ফয়েজ উল্লাহ পাঠান। মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিহাব উদ্দিন। ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সাহজান সাজু, ডিপিসি বাংলা টিভির পরিচালক আসিকুর রহমান হাসেমী, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আসাদুজ্জামান রনি, দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাবু, ঢাকা প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা ও মারিয়া ইসলামসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এই সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন- প্রত্যেক সাংবাদিককে এমন বেসিক ট্রেনিং নেওয়া উচিত, যেখানে অ, আ থেকে শুরু করে নিউজ লেখার নিয়ম অনুসরন করে নিউজ তৈরী এবং সম্পন্ন করা, কোথায় বা কিভাবে সংবাদ সংগ্রহ করবেন? সাংবাদিকদের আচরণ কেমন হওয়ার উচিত ইত্যাদি।
তিনি আরো বলেন, একেবারে খুঁটিনাটি সাংবাদ তৈরীর ধারণাগুলো নিয়ে ১৯তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা সমাপনী হলো। নতুন করে ২০তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। সারাদিন প্রশিক্ষণ নেওয়ার পর শেষ অধ্যায় মেধা যাচাই করতে ৩০ মিনিটের ৫০ নম্বরের লিখিত একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের থেকে মেধাবীদেরকে পুরস্কৃত করা হয়, এবং সাটিফিকেট বিতরণ করা হয়। এতে করে প্রশিক্ষণার্থীরা নতুন নতুন তথ্য জানতে পেরে আনন্দ উপভোগ করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, প্রতি মাসে এমন প্রশিক্ষণ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। বিগত কয়েক বৎসর থেকে এমন প্রশিক্ষণ করে আসছি, আগামী দিনগুলোতে প্রতিটি জেলায় জেলায় এমন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হবে। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা অফিস গুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, প্রতিটি জেলায় প্রশিক্ষক ঢাকা থেকে পাঠানো হবে। প্রশিক্ষক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক, পিআইডি থেকে প্রশিক্ষক, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে প্রশিক্ষক এবং সিনিয়র সাংবাদিকগণ। এতে প্রতিটি জেলার সাংবাদিকরা অন্তত কিছু হলেও শিখতে পারবে, অভিজ্ঞতা নিতে পারবে।
সর্বশেষ তিনি বাংলাদেশের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা সদস্য হয়ে সহযোগিতা করুন, ‘আপনি যে-ই সংগঠনই করেন না কেন প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি, যে কোন সাংবাদিক সংগঠন কোন সমস্যা নেই, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দরজা সব সময় খোলা থাকবে। দলমত নির্বিশেষে, অরাজনৈতিক নিরপেক্ষ সাংবাদিক সংগঠন, বৈষম্য বিরোধী সংগঠন, সারা দেশে জেলা ও থানা কমিটি গঠনের কাজ চলছে। আগে আসলে আগে জায়গা পাবেন ভিত্তিতে কমিটি গঠন করা হবে। আপনি একজন সাংবাদিক হলেই সদস্য হওয়ার সুযোগ থাকবে এই সংগঠনে।





































