দেওয়ানগঞ্জে ১৫টি গ্রামের মানুষের ভরসা বাশেঁর সাঁকো

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ নভেম্বর ২০১৯, ০৭:৫৬ পিএম


দেওয়ানগঞ্জে ১৫টি গ্রামের মানুষের ভরসা বাশেঁর সাঁকো

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা হাতিভাঙ্গা ইউনিয়নে সাপমারী গ্রাম হইতে অন্তত ১০টি গ্রামের মানুষ,বাশেঁর সাঁকোতে পারাপারে দুর্ভোগ চরমে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী কাছ থেকে জানা যায়,আলহাজ্ব শফিজল(৭০)বলেন কাঠাঁরবিল সাতমারী গ্রাম হইতে চকার চর,তেতুলতলী, সাতভিটা,ভিটাবন,শাহাদতপুর প্রায় ১০টি গ্রামের ১৫হাজার মানুষের যাতায়াতের পথ, সাপমারী খালে উপর বাঁশের সাঁকোটি।গ্রামে ঘুরে বিভিন্নভাবে মানুষের তথ্যাদিতে পাওয়া যায় সাপমারী খালে উপর একটি পাঁকা ব্রীজ ছিল,১০বছর আগে বন্যায় প্রবল স্রোতে কারণে ব্রীজটি ভেঙ্গে খালের পানির নিচে চলে যায় ভোগান্তিতে পড়ে প্রায় ১০টি গ্রামের ১৫হাজার মানুষ তার মধ্যে রয়েছে,স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কৃষক, শ্রমিক,ব্যবসায়ী,গাড়ী চালক, সাধরণত পথচারীরা।

স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাক্ষাৎতে জানাযায় যে কোন মুহুর্তে বাশেঁর সাঁকোতে ভেঙ্গে পড়ে দূর্ঘটনার ঘটতে পারে।প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থী ও এলাকার জনগণ । যেন দূত গতিতে ব্রীজ নির্মাণ  করেলে গ্রামের মানুষ  দুর্ভোগ থেকে যেন রক্ষা পায়। হাতিভাঙ্গা ইউ পি সদস্য কালাম বলেন ব্রীজটি নির্মাণ করা হয়েছিল ২০০২ সালে ব্রীজটি ভেঙ্গে পড়ে ২০১০ সালে ব্রীজটি ভাঙ্গার পর পরেই হাতিভাঙ্গা ইউপি চেয়ারম্যান নূরছালাম তার নিজস্ব অর্থায়নে একটি বাশেঁর সাঁকো নির্মাণ করে মানুষের দুর্ভোগে কিছুটা লাগব হয়েছে।

বর্তমানে কোন প্রকল্প ব্রীজের জন্য আসেনি তবে টিআরের মাধ্যমে ঘার্ড ওয়াল কাজে নির্মাণ করা হচ্ছে,জানিয়েছেন ইউপি সদস্য আবুল কালাম।

Ads