ইসলামপুরের মলমগঞ্জে গৃহবধুর সম্পত্তি জবর দখলের অভিযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম


ইসলামপুরের মলমগঞ্জে গৃহবধুর সম্পত্তি জবর দখলের অভিযোগ

ইসলামপুরের পাথর্শী গ্রামের অতি দরিরদ্র পরিবারের নিরীহ গৃহবধু জমিলা বেগমের নামে বিআরএস রেকর্ডভুক্ত মুল্যবান ৮ শতাংশ জমি সম্প্রতি স্থানীয় প্রভাবশালীরা জবর দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই প্রভাবশালীরা সম্প্রতি জমিলা বেগমের জমিতে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করে দালানটি কৃষিব্যাংক, মলমগঞ্জ শাখাকে ভাড়া দেওয়ার অপচেষ্টাও করছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে জানা গেছে, ইসলামপুরের পাথর্শী গ্রামের অতি দরিরদ্র পরিবারের নিরীহ কৃষক মো. মানিক মিয়ার স্ত্রী জমিলা বেগম। তিনি মলমগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় পাাথর্শী মৌজায় পৈর্তৃক সুত্রে ১১ শতাংশ জমির মালিকানা পেয়েছেন। পাথর্শী মৌজার বিআরএস ১৩৯ খতিয়ানের ১৭৩৫ নং দাগের ওই ১১ শতাংশ জমির সম্পূর্ণই জমিলা বেগমের নামে বিআরএস রেকর্ডভুক্ত হয়েছে। নিরীহ জমিলা বেগমের পরিবার দীর্ঘদিন যাবত ওই জমিটি নিজেদের দখলে রেখেই চাষাবাদ করে আসছেন এবং ওই জমির ফসল দিয়েই তারা কোন রকমে তাদের অভাবী সংসার চালাচ্ছেন।

সম্প্রতি পাথর্শী গ্রামের মমিনুল হক, তাদমির আহম্মেদ, মমিনুল ইসলাম ও শাজল মন্ডলসহ স্থানীয় একদল প্রভাবশালীরা যোগসাজশে একটি ভুয়া দলিল দেখিয়ে সন্ত্রাসী কায়দায় নিরীহ গৃহবধু জমিলা বেগমের বিআরএস রেকর্ডভুক্ত ১১ শতাংশ জমির ৮ শতাংশই জবর দখল করে নিয়েছে। ওইসব স্থানীয় প্রভাবশালীরা সম্প্রতি জমিলা বেগমের জমিতে জোরপূর্বক একটি পাকা দালান নির্মাণ করে দালানটি কৃষিব্যাংক, মলমগঞ্জ শাখাকে ভাড়া দেওযার অপচেষ্টাও করছে। এতে নিররুপায় হয়ে জমিলা বেগম ইসলামপুরের সহকারী কমিশনার (ভুমি) এবং ইসসলামপুর থানায় পৃথক অভিযোগ দাখিল করেছেন। ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ইসলামপুরের সহকারী কমিশনার (ভুমি) বিবাদী মমিনুল হক গংদের পক্ষে ওই জমিটির জমা খারিজের আবেদন নামঞ্জুর করেছেন।

এছাড়াও নিরীহ গৃহবধু জমিলা বেগম তার জমিতে বিবাদী মমিনুল হক গংদের অন্যায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবীসহ জামালপুরের যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি বাটুয়ারা মোকদ্দমাও আনায়ন করেছেন। জামালপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতের বিজ্ঞ আদালত বিবাদী মমিনুল হক গংদের ১৫দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারী করেছেন। এতদ্বসত্বেও পাথর্শী গ্রামের ওই প্রভাবশালীরা নিরীহ গৃহবধু জমিলা বেগমের ৮ শতাংশ জমি জবরদখল পূর্বক সেখানে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করে দালানটি কৃষিব্যাংক মলমগঞ্জ শাখাকে ভাড়া দেওযার অপচেষ্টা করছে। এনিয়ে এলাকার সচেতন মহলে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।  

Ads