জামালপুরে ওয়াশ প্রকল্প কাজের পরিদর্শনে ইউনিসেফের ওয়াশ চীফ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ০৪:০৩ পিএম


জামালপুরে ওয়াশ প্রকল্প কাজের পরিদর্শনে ইউনিসেফের ওয়াশ চীফ

ইসলামপুরে ওয়াশ প্রকল্প কাজের প্রাথমিক পরিদর্শন করেছেন ইউনিসেফের ওয়াশ চীফ

জামালপুরের ইসলামপুরে ওয়াশ প্রকল্প কাজের প্রাথমিক পরিদর্শন করেছেন ইউনিসেফের ওয়াশ চীফ মোস্তফা নিয়াস।

বুধবার জিওবি ইউনিসেফ এর অর্থায়নে,জনস্বাস্থ্য প্রকৌশল কতৃক বাস্তবায়নে ওয়াশ প্রকল্পের আওতায় জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে বন্যা পরবর্তী পূর্ণবাসনের জন্য হতদরিদ্র পরিবারের মাঝে বিতরনকৃত নলকূপ, স্বাস্থ্যসম্মত পায়খানা, গোসলখানা নির্মাণ কাজের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জামালপুর জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী ফজলুল হক,সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল সুমন মিয়া, ওয়াশ কর্মকর্তা ফিরুজ আলম, ইসলামপুর জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান,দেওয়ানগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী রকিবুল ইসলামসহ আরও অনেকেই।

জানা যায় এই প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলায় ২শ ৫০টি বন্যাসহনীয় উচু ল্যাট্রিন, ১শ টি উচু পাটাতনযুক্ত নলকূপ, ১শ টি নলকূপের গোড়া উচুকরণ সহ ৫০টি গোসলখানার কাজ সম্পন্ন করা হবে।

Ads