জাককানইবি`র চার শিক্ষার্থীর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ জয়
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৯ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারজন শিক্ষার্থী `প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৮ পেয়েছেন। গত বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাজন সাহা, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তানজিল আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহনুমা রহমান রিন্তী এবং চারুকলা বিভাগের তাসনোভা শারমিন।
পদকগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গ, এ বছর ৩৬ বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জন করায় তাদের (৮৮ ছাত্রী ও ৮৪ ছাত্র) স্বর্ণপদক দেওয়া হয়।


















