ইসলামপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা
১২ মার্চ ২০২০, ০৮:৪৪ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনামূলক আলোচনা সভা ও ভাইরাস মোকাবেলায় কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপস্থিত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পঃ পঃ আবু তাহের, বিশেষ অতিথি ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ ছানোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা শিক্ষা অফিসার, কামরুজ্জামান, সমাজ সেবা অফিসার রুহুল আমিন, সহকারী উপজেলা পঃ পঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা জামান, সাংবাদিক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশ করতে পারে এ বিষয়ে আমাদের সকলের সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে করোনা ভাইরাস প্রতিরোধসহ সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করে করোনা ভাইরাস প্রতিহত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।


















