শেরপুরে ১৮০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ এপ্রিল ২০২০, ০৯:০৩ পিএম


শেরপুরে ১৮০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুরে ১৮০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। ছবি- প্রতিদিনের চিত্র

 

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে শেরপুর জেলার কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শ্রীবর্দী উপজেলা ভেলুয়া ইউনিয়নে সাবেক সাধারণ সম্পাদক  মোঃশহিদুল্লা পক্ষে ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ।

সোমবার (২৭ শে এপ্রিল) সকালে শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ডে, মোঃশহিদুল্লা নিজস্ব অর্থায়নে ১শত ৮০ জন কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীসহ এতিমদের হাতে নগদ অর্থ ৫০০টাকা করে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, ভেলুয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া, উপজেলা আগমী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ হিটলার, শ্রীবর্দী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রনি চন্দ্র মোদক, ভেলুয়া ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের আহবায়ক আবদুল আজিজ খোকন, ভেলুয়া ইউনিয়ন আগমী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল রানা প্রমূখ।

সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়লে ত্রাণ জন্য হাহাকার আর আর্তনাদ, শ্রীবর্দী উপজেলা প্রশাসন ও ৭নং ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মাধ্যমে কোন প্রকার ত্রাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন এলাকার হতদরিদ্র এতিম পরিবারগুলো।

৭নং ভলুয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লা নিজস্ব অর্থায়নে ১৮০টি পরিবারের মাঝে,৫কেজী চাল, ১কেজী আলু, ৫০০গ্রাম পেঁয়াজ, ৫০০গ্রাম ডাল, ১করে মাস্ক সহ কিছু গরিব এতিমদের মাঝে ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করেন কিছুটা হলেও লাঘব হয়েছে জানিয়েছেন হতদরিদ্র এতিম পরিবারগুলো।

Ads