জাককানইবি’তে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ আগস্ট ২০২০, ০৫:০৭ পিএম


জাককানইবি’তে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা

ছবি- সংগৃহীত

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধুর বাংলাদেশ' শীর্ষক ভার্চুয়াল  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। মুখ্য আলোচক  ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব মোহাম্মদ নাসির উদ্দিন ইউসুফ।

আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সাহাবউদ্দিন বাদল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

স্বাগত বক্তা ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র, সঞ্চালক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মাশকুরা রহমান রিদম। আলোচনায় সভাপতিত্ব করেছেন বঙ্গবন্ধু-নীলদলের সভাপতি ড. সিদ্ধার্থ দে।

আলোচনায় সভায় আলোচকদের বক্তব্যে শোকাবহ ১৫ আগষ্ট স্মৃতিচারণ করে বলেন, পৃথিবীর কোনো জাতির ইতিহাসে আমাদের দেশের মতো এমন শোকাবহ আগস্ট আছে বলে জানা নেই।

১৯৭৫ সালের এই ১৫ আগস্টেই বাঙালির প্রিয় নেতা, প্রাণের নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণীসহ পরিবারের প্রায় সকলকেই ঘাতক চক্র নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা শুরুতেই বঙ্গবন্ধু এবং তার পরিবারের অকাল প্রয়াণের নিন্দা জানাই, ঘৃণা জানাই। একই সঙ্গে গভীর শ্রদ্ধায় অবনতচিত্তে বঙ্গবন্ধু  ও তার পরিবারের সবাইকে স্মরণ করি।

Ads