পরিবেশ অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: কাদের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৪ পিএম


পরিবেশ অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: কাদের

ছবি- সংগৃহীত

 

দেশের করোনা পরিস্থিতির পরিবেশ অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরতে আহবান জানান তিনি।

প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে তিনি সচেতনতা ও সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, কোন ধরনের শৈথিল্যতা মোটেই কাম্য নয়।

 

তিনি আরো বলেন, জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন, এই বাস্তবতা শিক্ষার্থীদেরকে উপলব্ধি করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শনিবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত  "বঙ্গবন্ধুঃ বাঙালির চেতনার বাতিঘর" শীর্ষক  আলোচনা সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।


বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে এগিয়ে নিয়ে যাবে সোনালী অর্জনের নবদিগন্তে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা জমেছে তাই বর্তমান সরকারের সাহসী ও ভাল উদ্যোগ তারা দেখতে পাচ্ছেন না। তারা পূর্ণিমার রাতে অমাবশ্যার আঁধার দেখেন।

ময়মনসিংহ প্রান্তে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদসহ  বিশ্ববিদ্যালয়ের  অন্যন্য শিক্ষকবৃন্দ।


উল্লেখ্য ;জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি পঁচাত্তরের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে এবং মুজিববর্ষ পালনের  অংশ হিসেবে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় আজ সকাল ১১ টায় আয়োজিত হয় “বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর” শীর্ষক  অনলাইন আলোচনা সভা।

Ads