ইসলামপুরে পৌর নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির যৌথসভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ জানুয়ারি ২০২১, ০৩:৫৩ পিএম


ইসলামপুরে পৌর নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির যৌথসভা

ছবি- প্রতিদিনের চিত্র।

 

আগামী আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ইসলামপুর জাতীয় পার্টির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৬ জানুয়ারী বিকালে ইসলামপুর উপজেলা শাখা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির অঙ্গসংগঠনের  আয়োজনে  ইসলামপুর উপজেলা শাখা জাতীয় পার্টির কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা শাখার  জাতীয় পার্টির  সদস্য সচিব জিল্লু রহমান বিপুর সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, জিল্লু রহমান বিপু,জাতীয় পার্টির পৌর যুগ্ম আহবায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী খোরশেদ আলম, উপজেলা আহবায়ক ফেরদৌস সরকার, উপজেলা যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, পৌর যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাদল, পৌর যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মামুন সিদ্দিক, জামাল উদ্দিন খান, জাতীয় পার্টির ৫নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান শেখ,পৌর ওলামা পার্টির সভাপতি আব্দুল করিম পেনু, উপজেলা জাতীয় পার্টির সদস্য আল আমীন প্রমূখ।

 

আরো পড়ুন: চসিক নির্বাচন : দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি

 

যৌথ সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জামালপুর জেলা সভাপতি মোস্তফা আল মাহমুদের অনুমতিক্রমে ইসলামপুর পৌরসভার ২০২১ ইসলামপুর  উপজেলা জাতীয় পার্টির ও পৌর জাতীয় পার্টি  সর্বস্তরের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে হাতে-হাত মিলি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির  একক প্রার্থী খোরশেদ আলমকে মেয়র প্রার্থীতা ঘোষণা করে,দলের মনোনয়ন পত্র সংগ্রহ করতে বলেন।দলের সার্থে সত্যন্যায় নিষ্ঠার কলহ বিবাদ না করে জাতীয় পার্টির মেয়র প্রার্থীকে জয়লাভ করার প্রত্যায় ব্যক্ত করেন।

Ads