ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নে প্রধানমস্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ মে ২০২১, ০৬:২৭ পিএম


ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নে প্রধানমস্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান

ছবি- প্রতিদিনের চিত্র।


ঈদ ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নগদ ৫শ টাকা করে জামালপুরের ইসলামপুর উপজেলা গোয়ালেরচর ইউনিয়নের ৫শত হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ জিআর ৫০০ টাকা প্রদান করা হয়েছে। ঈদুল ফিতরের আগে চাউল বিতরণ পরিবর্তে এসব নগদ অর্থ সহায়তা প্রদান করছেন বাংলাদেশ সরকার।

 

শনিবার সকালে বঙ্গবন্ধু ব্রীজের মাথায়  ইউনিয়ন পরিষদে জিআর এর আওতায় ৫শ জন নগদ ৫শ টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালেরচর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হারুনুর রশিদ হারুন, একে এম মোস্তফা মনোয়ার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মর্তুজা বিপুল, জামালপুর জেলা শাখা মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক আজম মন্ডল, ইউনিয়ন পরিষদ সচিব জাহেদুল ইসলাম প্রমূখ।

Ads