হারভেষ্ট প্লাস বিংস প্রজেক্টের উদ্যেগে জিংক চাল বাজারজাতকরণ
১৯ আগস্ট ২০২১, ০৪:০২ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
জামালপুরের ইসলামপুর,দেওয়ানগঞ্জে উপজেলা হারভেষ্ট প্লাস প্রজেক্টের উদ্যেগে জিংক চাল বাজারজাতকরণ শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলার ভেঙ্গুড়া সৌদিয়া অটো রাইস মিলে চাল ছাঁটাইয়ে ১টি চালের বস্তা ২৫ কেজি করা হয়েছে।
এ চাল ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে পাওয়া যাবে । করোনা ভাইরাস সংক্রমণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পুষ্টি নিশ্চয়তা দিতে সন্ধি নিয়ে এলো জিংক সমৃদ্ধ বাজারজাতকরনের চাল। চালটি যেমন চিকন,খাদ্যের পুষ্টিও বেশী। জিংক ওষুধ খেতে হবেনা। জিংক চিকন চাল যথেষ্ট পরিমানে সন্ধি জিংক চাল জিংক দিয়ে থাকে। প্রতি কেজি চালের জিংক এর পরিমান ২৭.৬ মি,গ্রাম ও আয়রন ১০.১ মি.গ্রাম। আন্তর্জাতিক ভাবে জিংক চাল বাজার জাত করণে সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন পলাশ চন্দ্র গোস্বামী।
শিশু কিশোরের পরিবারের সকলের জন্যই জিংক চাল প্রয়োজনীয় মানবদেহের পুষ্টি উপাদানে গুণগত দেহের বৃদ্ধি গঠনতন্ত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা কোভিট-১৯ করোনা ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এ সময় জিংক সমৃদ্ধ চাল বেশী গুরুত্বপূর্ণ। জিংক দেহের শর্করা চর্বির কার্যকর ভূমিকা পালন করে। পর্যাপ্ত পরিমান জিংক ব্যবহার না করলে শিশুর দূর্বল ও খাটোকৃত হতে পারে। জিংক এর অভাবে শিশুদের নিউমোনিয়া, ডাইরিয়ায় মারাত্মক ভাবে আকার ধারণ করতে পারে। অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে।জিংক চাল বাজার জাত করনের সময় উপস্থিত ছিলেন, ডিপ্লোমা কৃষিবিদ হারভেষ্ট প্লাস প্রজেক্টে সুপারভাইজার সুব্রত রায়, ডিপ্লোমা কৃষিবিদ জাহিদুল ইসলাম, হারভেষ্ট প্রজেক্টের ফেসিলেটর আল-আমীন, সৌদিয়া অটো রাইস মিলের মালিক সৌদিয়া রহমান, জিংক চাল ক্রেতা আব্দুর রহমান ও খালিলুর রহমান,আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















