ইসলামপুরে জাতীয় পার্টির ৭১ সদস্য কমিটি ঘোষনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ অক্টোবর ২০২১, ০৮:১৪ পিএম


ইসলামপুরে জাতীয় পার্টির ৭১ সদস্য কমিটি ঘোষনা

ছবি- প্রতিদিনের চিত্র।

 

জামালপুরের ইসলামপুর উপজেলা ৮নং পলাবান্ধা ইউনিয়নে ৭১ সদস্য বিশিিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার জাতীয় পার্টির কার্যালয়ে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপুল সুপারিশক্রমে জাতীয় পার্টি ইসলামপুর উপজেলার আহবায়ক মোস্তফা আলো মাহমুদ কমিটি অনুমোদন প্রদান করেন।

 

মোঃ লেবু মিয়া সভাপতি, মোঃ হেলাল আকন্দকে সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল করিম জোদ্দারকে সাংগঠনিক রেখে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন ।

 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টি সদস্য তোতা মিয়া,উপজেলা সেচ্ছাসেবক পার্টির সহ সাধারণ সম্পাদক ফজলুল সর্দার,আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

Ads