মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২১, ০৫:৩৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান এর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর বিকেলে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভ-সভাপতি প্রখ্যাত আইনজীবী এ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি লোকমান ফারাজী, রহিমা জলিল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল জান মাস্টার, সহ-সভাপতি হামিদুল হক, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক গিয়াস উদ্দিন।
আরও বক্তব্য রাখেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভ-সভাপতি সরোয়ার জাহান তোতা, মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কৃষি ও সমবায় সম্পাদক টিপু সুলতান প্রমুখ।


















