ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নে আওয়ামীলীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২২ পিএম


ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নে আওয়ামীলীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

জামালপুরের ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ফেব্রুয়ারী) সকালে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ হল রুমে পরিচিতি ও বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃফরিদুল হক খান দুলাল এমপি।

 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামপুর পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটির কার্যক্রম শুরু করা হয়েছে। তাই আগামী দিনে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের হাতকে আরোও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

তিনি আরোও বলেন, আগামী দিনে যে কোন  কর্মকান্ডে আওয়ামীলীগের সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও পরিচিতি ও বর্ধিত সভায় ওয়াদা বদ্ধ করতে হবে দল যাকে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করতে হবে,পরে কেউ বিরোধিতা করার চাইতে এ-ই বর্ধিত সভায় পদত্যাগ করেন,  সভায় দলের জন্য বিভিন্ন  দিকনির্দেনামূলক বক্তব্য প্রদান করেন।    

 

নাজমুল ইসলাম বাজিরের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন - উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস ছালাম, ইসলামপুর সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জামান আব্দুল নাসের চার্লেস চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ওয়ারেজ আলী মামুন, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, সাপধরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সলিমুল্লার সঞ্চালানায় অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। পরিচিতি বর্ধিত সভায় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Ads