জামালপুরের ইসলামপুর উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জুন ২০২২, ০৭:৩৮ পিএম


জামালপুরের ইসলামপুর উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

জামালপুরের ইসলামপুর উপজেলা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ নিয়ে সোমবার উপজেলা হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইসলামপুুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, আরো উপস্হিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি- অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, ইসলামপুুর প্রেসক্লাবের সভাপতি- মোরাদুজ্জামান,সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।

 

কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ গুলো হচ্ছে, নারীর ক্ষমতায়ন, আশ্রায়ন, শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ।

 

Ads