ইসলামপুরে বন্যা কবলিত অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জুন ২০২২, ০৪:০৪ পিএম


ইসলামপুরে বন্যা কবলিত অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যা  নদী ভাঙ্গন কবলিত অসহায় বর্ন্যাত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২জুন-২০২২) বিকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর গ্রামে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন ৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

মোহাম্মদপুর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে ২০২১-২২ র্অথ বছরের  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মুহ: তানভীর হাসান রুমান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা প্রমুখ।

 

বন্যা কবলিত প্রতিটি পরিবারে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী ১টি করে ত্রাণের প্যাকেট  বিতরণ করা হয়েছে।এর পরে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে নির্বাহী অফিসার জানান,গোয়ালেরচরের প্রধান সড়ক,বসতিভিটা,মসজিদ,স্কুল হুমকির মুখে রয়েছে।দূত নদী ভাঙ্গন রোদে ব্যবস্থা নেওয়ার আস্বস্ত করেন বন্যা কবলতি মানুষের মধ্যে ।

 

Ads