নজরুল বিশ্ববিদ্যালয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নানা আয়োজন
২৫ জুন ২০২২, ১০:৫০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ জুন রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় সেতু উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার উৎসাহ উদ্দীপনায় নানা কর্মসূচির আয়োজন করে।
এ লক্ষ্যে (২৫ জুন) শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়। সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের করে। দুপুর ১২টায় "স্বপ্নের পদ্মা সেতু: উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দ্বার" শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শেখ সুজন আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ;কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এসবের নেপথ্যে প্রধান পৃষ্টপোষকের ভূমিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।


















