ইসলামপুরে ছয়টি ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
১৮ জুলাই ২০২২, ১১:০৭ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুর উপজেলাধীন ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ জুলাই বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মু:তানভীর রহমান রোমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, পাথর্শী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, সাপধরি ইউপি চেয়ারম্যান শাহআলম মন্ডল, কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান রোমান হাসান অত্র ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ শপথ গ্রহণ উপস্থিত ছিলেন।


















